রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে মাসুদুর রহমান (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

অ্যাড নূর নামে একটি অ্যাডফার্ম শাখায় হিসাবরক্ষক পদে দায়িত্বরত রয়েছেন মাসুদুর।

আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

মাসুদুর জানান, বুধবার বিকালে একটি বেসরকারি ব্যাংকের পল্লবী শাখা থেকে ৮০ হাজার টাকা তুলি। টাকা তুলে রাস্তায় এলে দুই সন্ত্রাসী মোটরসাইকেল থেকে আমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা একজন হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চিৎকার করলে টাকার ব্যাগ ফেলেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

কেএইচ