গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মা হত্যার দায়ে শহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন।মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১ জুলাই শহিদুল ইসলাম পঞ্চগড় থেকে তার মা রহিমা বেগমকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাকে হত্যা করে সুন্দরগঞ্জের সিংড়িয়া বিলে পঁচানো পাটের নিচে মরদেহ লুকিয়ে রাখেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মৃতের ছোট ছেলে মুকুল মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ শহিদুলকে গ্রেফতার করলে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করেন। শুনানি শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হয়।

ওএফ