দুর্গাপূজা, ঈদুল আযহা ও লক্ষীপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ১১দিন দেশের বৃহত্তম লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ওই সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) সোহেল রানা জানান, দুর্গাপূজা, ঈদুল আযহা ও লক্ষীপূজার কারণে   বাংলাদেশ-ভারতের সিএন্ডএফ এজেন্টেরা ৩০সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৯অক্টোবর পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত গ্রহণ করেছে।

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ