করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ। এদের মধ্যে ১ম ডোজ নিয়েছেন ৯১ লাখ ৮ হাজার ১৪৪ এবং ২য় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন।

১ম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৫ লাখ ২৭ হাজার ৬৭২ আর নারী ৩৫ লাখ ৮০ হাজার ৪৭২ জন।
২য় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭২ হাজার ৩০১ আর নারী ১৫ লাখ ৭৯ হাজার ৩৬৬ জন।

এর মধ্যে ভারতীয় অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি এক লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ।

চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন।
ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন।
আর মডার্নার টিকা নিয়েছেন সাত লাখ ৬৪ হাজার ২২৫ জন।

গতকাল রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন।
এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন ২য় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন ১ম ডোজ নিয়েছেন।
২য় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ৯৩৩ এবং নারী ১৫ লাখ ৫২ হাজার ৯২৬ জন।

আর ১ম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে ৩৬ লাখ নয় হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।

এদিকে দেশে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ গত ১৯ জুন থেকে শুরু হয়েছে।

২য় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত এই টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৩৪ হাজার ৫২৮ এবং নারী ১০ লাখ ৮৮ হাজার ৬৬১ জন।
এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৭৩ হাজার ৬৩১ জন ১ম ডোজ এবং ৪৯ হাজার ৫৫৮ জন ২য় ডোজ নিয়েছেন।

১ম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ১০ হাজার ৫৬৩ এবং নারী ১০ লাখ ৬৩ হাজার ৬৮ জন। আর ২য় ডোজ টিকা গ্রহণকারী ২৩ হাজার ৯৬৫ জন পুরুষ এবং নারী ২৫ হাজার ৫৯৩ জন।

ঢাকার ৭ টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন।

এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৬৫১ এবং নারী ৭ হাজার ৮৫৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন ১ম ডোজ এবং ২ হাজার ২৫০ জন ২ য় ডোজ নিয়েছেন।

১ম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭জন। আর ২য় ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে ১ হাজার ৪০৩ জন পুরুষ এবং নারী ৮৪৭ জন।

এদিকে গত ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে।

এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জন। এদের মধ্যে পুরুষ ৪ লাখ ৬৪ হাজার ৭৮২ ও নারী ২ লাখ ৯৯ হাজার ৪৪৩ জন।

গতকাল রোববার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এক কোটি ৫৫ লাখ চার হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

এইচএন