পাবনা শহরে শনিবার গভীর রাতে বাসে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ‘সরকার ট্রাভেলস’ নামের একটি বাস পাবনায় ফিরছিল। এ সময় বাসে ছিলেন চার-পাঁচজন যাত্রী। পাবনা শহরের মাসুম বাজারে রাত সাড়ে ১২টার দিকে পৌঁছালে বাসটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় বাসের সিটে আগুন ধরে যায়। পরে চালক-হেলপার ও বাসে থাকা কয়েকজন যাত্রী দ্রুত বাস থেকে নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সদর থানার ওসি আহসানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। তবে কেউ আহত বা দগ্ধ হননি।

এএইচ