চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকা থেকে দুই বিদেশী পিস্তলসহ মোহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়া প্রকাশ রকি (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।

এ সময় চারটি ম্যাগজিনও উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে জোনাকি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আকবর শাহ থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, আকবর শাহ থানা সিটি গেইট এলাকায় বিকেল ৫টার দিকে নোয়াখালী থেকে আসা জোনাকি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মোহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়া প্রকাশ রকি নামে এক যুবক বাস থেকে দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করে। তার শরীর তল্লাশি করে কোমর থেকে দুইটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক রকি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার হাসানপুর গ্রামের মোহাম্মদ বদিউজ্জামান ভূঁইয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে রকি নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আকবর শাহ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

কেএইচ