দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোডের রেলক্রসিংয়ের প্রায় ৫শ গজ দক্ষিণে খোজারখোলা থেকে ২৮ গ্রাম হেরোইনসহ আলমগীর হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব।
আলমগীর লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। দক্ষিণ সুরমার মাখন মিয়ার কলোনিতে থাকতেন তিনি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি খায়রুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আলমগীরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা মূলে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
জেআই





