দিনাজপুরের বীরগঞ্জে মো. জুয়েল (২৭) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা নামক স্থানে শুক্রবার রাত ১১টার দিকে ছিনতাইয়ের প্রস্তুতি কালে পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক জুয়েল বোচাগঞ্জ পৌর শহরের স্টেশনপাড়ার মো. আইয়ুব আলীর ছেলে।

বীরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) কেএম শওকত জানান, আটক জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

কেএইচ