ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার পাঠানপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।  

পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে পাঠানপাড়া এলাকায় কৃষি জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে রাসেল খন্দকারের সঙ্গে একই এলাকার রাসেল শেখের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে আজ সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 ব্রাহ্মণবাড়িয়া সদর থানা উপপরিদর্শক আজাদুর রহমান ভূইয়া বলেন,  কৃষিতে জমিতে পানি দেয়াকে কেন্দ্র কে দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসএম

আরো পড়ুন....

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ