চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম  জানান, ‘আনায়ারা উপজেলার সরকারহাটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও চার জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের একজনের বয়স ৩৫ অন্যজনের বয়স ৩২। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সবাই পুরুষ।

জেআই