লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের চাপায় রাধা রানী দেবনাথ (৭০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাধা রানী সদর উপজেলার চরচামিতা গ্রামের রঙ্গলাল দেবনাথের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাতিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাধা রানী। এসময় চরচামিতা বাজারে রাস্তা পারাপারের সময় জোনাকী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওএফ