কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শহরের মথুরাপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি পেট্রলবোমাসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, রোববার সকাল ১১টার দিকে পৌরসভার মথুরাপুরের পশ্চিম মথুরাপুর এলাকার নীত্য বাবুর বাড়ির পাশ থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

বাজিতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২০টি পেট্রলবোমাসহ চার কেজি গান পাউডার, ২০০ গ্রাম পাথর ও চার বোতলভর্তি পেট্রোল উদ্ধার করে। তবে ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ওই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সুব্রত কুমার।

কেএইচ