সেলিম (২০) নামের এক যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটকের সময় দেহ তল্লাশি করে তার পকেট থেকে ২০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রাম থেকে মাহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরে পৌঁছালে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার আটক সেলিমকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
এমকে





