রাজধানীর মুগদায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক (২৬) নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
রোববার ভোরে মুগদার মুগদা গ্রীন মডেল টাউন এলাকায় তিনি নিহত হন। তার পরনে চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল।
এ বিষয়ে ডিবি পুলিশের (পশ্চিম) সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় কুমার শীল জানান, গোপনে সংবাদ পাওয়া যায় যে, মুগদা গ্রীন মডেল টাউন এলাকায় গোপনে অস্ত্র কেনাবেচা চলছে।
পরে সেখানে অভিযান চালাতে গেলে তারা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ওই অজ্ঞাতপরিচয় যুবক গুলিবিদ্ধ হন।
তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সঞ্জয় শীল জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





