বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে তিন ব্যবসায়ীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়েনের ব্যাংডোবা সড়ক থেকে অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- মো. ইউনুস, মো. করিম ও মো. আবু বকর। তারা সকলেই বাইশারী এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের তিন ব্যবসায়ী কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এসময় ৫/৬ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী দল নির্জন এলাকায় ওৎ পেতে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে জঙ্গলের দিকে নিয়ে যায়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে এবং কারা তাদেরকে অপহরণ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।
এএইচ





