রাজধানীর লালবাগে বৃষ্টিতে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমা আক্তার (৩২) ও সোহানুর রহমান রিফাত (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার বিকাল ৪টার দিকে রসুলবাগ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় আরমান নামে এক যুবক আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে, বিকেল সোয়া ৫টায় দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ