সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রোববার দুপুর আড়াইটার দিতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। তবে, হতাহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ