দিনাজপুরের পার্বতীপুরে তালেমুন নেছা মহিলা মাদরাসার প্রহরী মনসুর আলীকে দুর্বৃত্তরা হত্যার পর ক্লাসরুমে রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে।
জানা গেছে, তালেমুন নেছা মহিলা মাদরাসার পাহারাদার রামপুর ইউনিয়নের শিঙ্গীমারী দরিখামার গ্রামের মৃত্যু মছর উদ্দিরের পুত্র মনসুর আলী(৫০) প্রতিদিনের ন্যায় গতকাল বিকালে মাদরাসা আসেন।
রাতে কে বা কারা তাকে রাতে পরিকল্পিতভাবে হত্যা করে মাদরাসার ক্লাসরুমের ছাদের বাশে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে।
বুধবার সকাল ৯টার দিকে একই এলাকার শফিউদ্দিনের কন্যা ৭ম শ্রেনীর ছাত্রী আদুরী প্রথমে তাকে দেখতে পায়। সে খবর দিলে লোকজন ছুটে আসে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, উপজেলা নির্বাহী আফিসার রাহেনুল ইসলাম সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরির্দশন শেষে লাশ নামানো হয়।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





