গাজীপুর থেকে আনসারউল্লাহ বাংলা টিমের জেলা প্রধান সমন্বয়কারী রাশেদুল ওরফে স্বপনসহ (২৪) দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে শহরের চৌরাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।
তিনি জানান, তাদের পরিকল্পনা ছিল কাশিমপুর কারাগারে হামলা করে খেলাফত কায়েমের গুরু জসিম উদ্দিন রাহমানিসহ অন্যান্য সদস্যদের ছিনিয়ে নেওয়া। আটকদের কাছ থেকে ছুরি ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
এমএনজে





