রংপুরে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ভেতরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নগরীর স্টেশন রোডে অবস্থিত ওই ব্যাংকে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে পরপর ককটেল দুটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন ব্যাংকের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইনুল।
তিনি জানান, এ ঘটনার পর ব্যাংকে উপস্থিত গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় ব্যাংকের কার্যক্রম।
বিষয়টি তদন্ত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও জানিয়েছেন এএসআই আইনুল।
এএইচ





