বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)'তে সচিব পদমর্যাদায় ৩জনকে নতুন সদস্য করা হয়েছে।

অবসর উত্তর ছুটি বাতিল করে সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এবং মো. আবুল কালাম আজাদকে পিএসসির সদস্যকে এ পদে নিয়োগ করা হয়।

এছাড়া পিএসসির সদস্য ডা. শাহ আব্দুল লতিফকে অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে আবার নিয়োগ করা হয়।

সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা বলে এই তিন কর্মকর্তাকে সদস্য পদে নিয়োগ করা হয়।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এমকে