বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার চাকরি জাতীয়করণ এবং জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সোমবার দুপুর ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দিনাজপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফজলুল করিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. কাজী আব্দুর রহিম প্রমুখ।

জেআই