আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অল্প সময়ের মধ্যেই হিলি স্থলবন্দরসহ প্রতিটি রাস্তাই পাকাকরণ ও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের কোন রাস্তা কাচা থাকবে না।
রোববার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের চার মাথা মোড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথ সভায় ব্যবসায়ীদের উদ্যেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মিনালকান্তি দাস। পথ সভা শেষে মন্ত্রী জয়পুরহাটের উদ্যেশে রওনা হন।
এআর





