রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পানিতে ডুবে সাব্বির শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সাব্বির যশোর সদরের মিলন শেখের ছেলে।

জানা গেছে, সাব্বির তার মায়ের সঙ্গে সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে নানা বাড়িতে থাকত। সকালে ঘুম থেকে ওঠে বাড়ির পাশেই চন্দনা নদীর পাশে গেলে সে নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমই