চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল প্রতীক পেলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। তিনি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির।
তবে তার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাইকরতলা আঙ্গারিয়াপাড়া মহল্লায়।
সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
একমাত্র স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ছাড়া অন্য প্রার্থীরা দলের প্রতীক পেয়েছেন।





