কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার সাবরাং নুর আহমদ চেয়ারম্যান টেক নামক স্থানে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়া এলাকার নুরুল আলমের ছেলে মাহবুবুর রহমান প্রকাশ মাবু, সাবরাং আছার বনিয়া এলাকার আব্দুল জলিল প্রকাশ জুলুর ছেলে মোহাম্মদ ইসমাইল, টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকার মো. হেলাল।





