১৫ আগস্ট (বুধবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসে উপল‌ক্ষে ধানমন্ডি ৩২ এর চারদিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আগমন ঘটবে। এ উপলক্ষে ধানমন্ডি-৩২ এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত সড়ক ব্যবহার করতে বলা হয়েছে-

মিরপুর গাবতলী থেকে আসা রাসেল স্কয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ হয়ে ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

নিউমার্কেট ও সাইন্সল্যাব থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রাবাহী যানবাহন ধানমন্ডি-২ নম্বর রোড থেকে বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।

রেইনবো এফডিসি থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের ক্ষেত্রে গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রো শপিংমল হয়ে ডানে মোড় নিয়ে আহসানিয়া মিশন ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে ৩২ নম্বর পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

পার্কিং-৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর রোডের উত্তর ও পশ্চিম প্রান্ত পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সচিব পদমর্যাদার সব গাড়ি।

৩২ নম্বর ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সংসদসহ রাজনৈতিক নেতাদের সব গাড়ি। আহসানিয়া মিশনের উত্তর রাস্তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব গাড়ি।

জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

পার্কিং
৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর সড়কের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সচিব পদমর্যাদার সকল গাড়ি)।

এএস