বগুড়া শহরের আটাপাড়া এলাকা থেকে পিস্তল ও তাজা গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত সন্ত্রাসী হলেন জবায়দুর রহমান পান্থ (৩৩)। তিনি শহরের আটাপাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আটাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী জবায়দুর রহমান পান্থকে আটক করা হয়েছে। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ইআর





