নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নির্মিত হয়েছে পোশাক কারখানা এবং জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ ঘোষ বলেন, বুধবার ‘রিজিলয়ান্স’ নামে এ কারখানার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, বন্দিদের সংশোধন ও পুনর্বাসন জন্য জেলা কারাগারের ছয় হাজার বর্গফুটে আয়তনের (টিনশেড) পোশাক কারখানা ও এক হাজার বর্গফুট জায়গায় জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র করা হয়েছে। আমাদের দেশে কারাগারে ভেতরে এটাই প্রথম পোশাক কারখানা। এখানকার বন্দিদের উৎপাদিত পণ্য ‘আড়ং’ এ সরবরাহ করা হবে।’
তিনি আরও বলেন, বিকেএমইএর মাধ্যমে পোশাক বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে। পণ্য বিক্রির টাকা বন্দিরা পরিবারের কাছে পাঠাতে পারবেন।
জেল সুপার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার কারা পোশাক কারখানার পাশাপাশি ছয়তলা বন্দি ভবন ও ছয়তলা সেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জেড





