রাজধানীর পরিবাগে শেলটেকের বাণিজ্যিক ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন  ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার।

এর আগে দুপুর পৌনে তিনটায় ১৫ তলা ভবনটির ১১ তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কিছু জানায়নি।

এমআর