মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে শুক্রবার রাতে বিএনপি-জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সদর থানা পুলিশ ৭ জন, গাংনী থানা পুলিশ ৯ জন ও মুজিবনগর থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
নাশকতা সৃষ্টির অভিযোগে তাদেরকে আটক করা হয়। তাদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।
এআর





