ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) এস.এম জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, আসন্ন সিটি নির্বাচনে কোন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকলে তাদের বিরুদ্ধে আইন আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আদালত যদি গ্রেফতার না করার নির্দেশ দেয় তাহলে ভিন্ন কথা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় টাইমনিউজবিডিকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

সিটি নির্বাচনে পুলিশের নিরাপত্ত ব্যবস্থা কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠ ও অবাধ করার জন্য সিটি নির্বাচনে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে ডিএমপি কমিশনারের সাথে এযাবত দুইবার নির্বাচন কমিশনারের সাথে বৈঠক হয়েছে। রাজধানীতে এখন যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, ঠিক নির্বাচনের পর পর্যন্ত এমনি স্বাভাবিক অবস্থা থাকা প্রয়োজন বলে তিনি আশা প্রকাশ করেছেন। সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি।

যে সকল প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারী মামলা আছে, প্রার্থী যদি আদালত থেকে জামিন না পায়, সেক্ষেত্রে তারা ভোটকেন্দ্রে গেলে তাদেরকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, যে প্রার্থীদের বিরুদ্ধে মামলা আছে তারা ভোটকেন্দ্রে যাবে কিনা সেটা বড় কথা নয়, আমরা আদালতের নির্দেশনা মেনে চলি, তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আদালত থেকে যদি তাদের গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয় তাহলে ভিন্ন কথা।

গত নির্বাচন গুলোতে দেখা গেছে যে ব্যলোট বক্স সিনতাই, প্রতিপক্ষদের প্রতি চড়াও হওয়া এ পরিস্থিতি মোকাবেলায় আপানাদের অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনগুলো বিবেচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, গত ১০ই এপ্রিল ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, ঢাকার দুই সিটিতে ৭জন মেয়রপ্রার্থী ও প্রায় ২৫০জন কাউন্সিলর প্রার্থী বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকায় তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর ডিএমপির সাবেক উপ-কমিশনার মাসুদুর রহমান টাইমনিউজবিডিকে দেওয়া সাক্ষাতকারে বলেছিলেন, সিটি নির্বাচনকে ঘিরে পুলিশ নির্বচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচনের পরে এই তিন সময়ে তিন ধরনের ব্যবস্থা গ্রহন করেছে।

কেএইচ