জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা পুলিশের একটি পিস্তল ছিনিয়ে নেয়।
শনিবার সকালে উপজেলার তারাকান্দি পুলিশ ফাঁড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া অস্ত্রটি পাশের একটি জমি থেকে উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে একটি মাদক মামলার আসামি ধরার সময় আসামি পক্ষ হামলা করে। খবর পেয়ে জেলার পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে সরিষাবাড়ি থানা পুলিশ।
এসএইচ





