পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর মামলায় নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনিসহ ৩ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অন্য দুই আসামি হলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ পৌরসভার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান।

আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিরা জামিনে আছেন। নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু ও মিজানুর রহমানের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তারা।

এমবি