কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার থানাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতার যুবদল নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা যুবদলের শীর্ষ পর্যায়ের এক নেতা দাবি করেছেন, আমজাদ হোসেনের বিরুদ্ধে কোনও মামলা নেই। নির্বাচনকে সামনে রেখে পুলিশ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের তালিকা করে গ্রেফতার করছে।

এর আগে সকালে নাগেশ্বরী উপজেলা সভাপতি জহুরুল হক কামাল এবং শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে জেলা যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

জেড