রবিবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়ে চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদায় গাছ চাপায় একজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দমকা হাওয়ায় ফল-ফসলি নষ্ট ও কাঁচা ঘর-বাড়ি ভেঙ্গে পড়েছে।
জানা যায়, ওইদিন ঝড়ের সময় উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আইজউদ্দীনের ছেলে দাউদ (৪৫) ও বদরউদ্দীন (৪০) ঝড় দেখে ঘরে যাওয়ার সময় আমগাছ চাপা পড়ে ঘটনাস্থলেই দাউদের মৃত্যু হয়।বদর উদ্দীনের পা ভেঙ্গে যায়। তাদেরকে উদ্ধার করতে গেলে বেশ কয়েকজন আহত হয়।
এআই





