২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ২৬তম দিনে রাজধানীতে মিছিল- সমাবেশ ও অবরোধ করেছে জামায়াতে ইসলামীর কর্মীরা।

শনিবার সকাল সাড়ে ৮টায় মৌচাক, মগবাজার, ওয়্যারলেছ, নয়াটোলা, মধুবাগসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।

মৌচাকের সমাবেশে বক্তব্য রাখেন, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আকতার হোসাইন,

মাহবুবুর রহমান, থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান, কলেজ সভাপতি মুরাদ হোসেন ও ছাত্রনেতা আকরাম হোসেন প্রমুখ।

এছাড়াও মগবাজার, ওয়্যারলেছ, নয়াটোলা, মধুবাগসহ বেশ কয়েক জায়গায় পিকেটিং করে জামায়াত কর্মীরা।

এআর