নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ বছর ১৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন উইমেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ২৫ নভেম্বর কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে তরুণ-তরুণীরা রাজধানীর গুলশান, বনানী, বেইলী রোড, মোহাম্মদপুর এবং ধানমন্ডির ১৫টি কফি শপে ফ্লাশ মব ও মতবিনিময় সভার আয়োজন করে। তরুণ-তরুণীরা এ সময় ‘নারীর প্রতি সহিংসতা রোধ করুন’ স্লোগান সংবলিত কমলা রংয়ের টি-শার্ট ও ক্যাপ পরিধান করেন।

নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের ক্যাম্পেইনটি আন্তর্জাতিকভাবে ১৯৯১ সালে শুরু হয়। তখন থেকে বিশ্বের প্রায় ১৮৭টি দেশের পাঁচ হাজার ১৭৯টি গ্রুপ এতে অংশগ্রহণ করে আসছে।

কেএইচ