রাজধানীর ওয়ারী এলাকায় অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
ওয়ারীর কাপ্তানবাজারের কসাইগলিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় আহতাবস্থায় ওই যুবক পড়েছিলেন।
ওয়ারী থানার এসআই স্বপন কার্তিক দে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তিনি মারা যান।
এসআই জানান, তার কপালে আঘাতের চিহ্ন ও বাম হাত ভাঙা ছিল।তার পরনে ছিল কালো হাফ শার্ট ও ছাই রংয়ের জিন্সের প্যান্ট।
জেএ





