বরিশাল নগরীতে অভিযান চালিয়ে যুবলীগ ক্যাডার কামরুজ্জামান লিখনসহ তার বাহিনীর ৬ জন কে আটক করেছে র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ৮টি রামদা, ৯টি মোবাইল সেট ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে র‌্যাব।

শনিবার রাত ১১টায় কাশিপুর ইছাকাঠি কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-৮ এর ক্যাপ্টেন মো. বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা কামরুজ্জামান লিখনের আস্থানায় অভিযান চালালে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ৮টি রামদা, ৯টি মোবাইল সেট ও একটি চোরাই মোটরসাইকেল পাওয়া যায়।

আটককৃতদের নাম লিখন, তার সহযোগি পলাশ চন্দ্র, সুষান্ত বিস্বাস, শিমুল ব্যাপারী, রাজীব হোসেন, সৈকত আহমেদ। আটককৃতদের রাতে র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ক্যাপ্টেন বাশার।

ইআর