সাভারের আশুলিয়ায় নদীতে ডুবে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) আশুলিয়ার জিরাবো তৈয়বপুর তুরাগ নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, সকালে তৈয়বপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম তৈয়বপুরের তুরাগ নদীতে গোসল করতে গেলে পানিতে হঠাৎ তলিয়ে যান। কয়েক ঘণ্টা পরে মরদেহ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী দেখে নিহত ওই যুবকের পরিবারের সদস্যদের খবর দিলে তারা নদী থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
পরে জানাজা শেষে তাকে তৈয়বপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ওএফ





