চট্টগ্রাম নগরে ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মোটরসাইলে চালক মিজানুর রহমান আহত হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরের খুলশী থানার আখতারুজ্জামান ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাটোয়ারা এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে হাসপাতালে আনায়কারী সিএনজি অটোরিকশা চালক শরিফ হোসেন বলেন, লালখান বাজার থেকে বহ্দ্দাহাটের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। ফ্লাইওভারের উপর উঠার পর একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোরারক পড়ে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়।

সেখান থেকে সিএনজি অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইলে চালক মিজান সামন্য আহত হয়েছে।

এমবি