সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামের তিনটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানান।

আগুনে উপজেলার কৃষ্ণকাটি গ্রামের প্রভাষক অশোক দাশ, পবিত্র দাশ ও উদয় দাশের বসতঘর, গোয়ালঘর, রান্নাঘরসহ সব কিছু ছাই হয়ে গেছে।

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ