চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ছিনতাইকালে গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন।

গোমস্তাপুর উপজেলার রহপুর-ভালাহাট সড়কের বোয়ালিয়ায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোমস্তাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ আহম্মেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার রহপুর-ভোলাহাট সড়কের বোয়ালিয়ায় এক মোটরমাইকেল আরোহীর গতিরোধ করেন ১০-১২ জন যুবক। তারা মোটরসাইকেল কেড়ে নেওয়া চেষ্টা চালান। এ সময় মোটরসাইকেল আরোহীর চিৎকারে স্থানীয়রা এসে চারজনকে আটক করে গণপিটুনি দেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাদের চারজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান।

কেএইচ