ভোটারদের জাতীয় পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য জানানোর জন্য কল সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া দ্রুত জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য কী করণীয় তাও এ কল সেন্টারের মাধ্যমে জানা যাবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজধানী ঢাকায়ও হালনাগাদ শুরু হবে। এই হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার হতে ইচ্ছুক কিংবা বিগত হালনাগাদে ভোটার তালিকাভুক্ত হতে পারেনি তাদের প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাশাপাশি এলাকা ভিত্তিক বেশ কিছু মোবাইল নম্বরও নির্ধারণ করা হয়েছে। এসব নম্বরে ফোন দিয়ে ভোটার তালিকা হালনাগাদ এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোন তথ্য জানা যাবে।    

রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দারা ০১৭২৫৯৭০৪৭১, ক্যান্টনমেন্টের বাসিন্দারা ০১৮১৬০৫১৩৪৪, গুলশানের বাসিন্দারা ০১৭১২৫৩১৪৬৪, তেজগাঁওয়ের বাসিন্দারা   ০১৭২৬৪৭০০৭৬, মোহাম্মদপুরের বাসিন্দারা ০১৫৫৪৬০০৩৪৪, ধানমন্ডির বাসিন্দারা ০১৭১২৫০৪৮৩৩, রমনার বাসিন্দারা ০১৭১৪৫৭৯৮১০, পল্লবীর বাসিন্দারা ০১৭১৫০৮২৫৪২, মিরপুরের বাসিন্দারা ০১৭১৬৩৭২১৫৯, সূত্রাপুরের বাসিন্দারা ০১৭১১৭০৩৮৭২, কোতোয়ালীর বাসিন্দারা ০১৭৪২৮৮৮০৩৯, ডেমরার বাসিন্দারা ০১৬৮০৩২১৭৩৮, সবুজবাগের ০১৭১৬২৪৪৩৯৩ বাসিন্দারা এবং লালবাগের বাসিন্দারা ০১৭১৬৩০৫৭৪৯ ফোন দিয়ে ভোটার তালিকা হালনাগাদ এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোন তথ্য জানতে পারবেন।

আর ঢাকা জেলা নির্বাচন কার্যালয়ের জন্য- ০২৯১১২৬৪০, ০২৮১২৪১৬২, ০২৮১৫৯৩৭৪ নম্বর ফোন করে এ সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

আর রাজধানী ও ঢাকা জেলা ব্যতিত অন্য জেলার বাসিন্দারা চলমান ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কে জানতে   ০১৯১১৪৮৭৯০২, ০১৭১৫৬২৬৬১৭, ০১৫৫৭৭৫৭৯৫৬ ও ০১৭১৭৭২২৭১০ এ নম্বর গুলোতে   ফোন দিয়ে ভোটার তালিকা হালনাগাদ এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোন তথ্য জানতে পারবেন।

এবিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকতা জানান, ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত যে কোন তথ্য রাজধানীর বাসিন্দাসহ সারা দেশের নাগরিকরা জানতে পারেন সে জন্য ১৫টি কল সেন্টার স্থাপন করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ বলেন, চলমান ভোটার তালিকা সংক্রান্ত যে কোন তথ্য জানানোর জন্য এ উদ্যাগ নেয়া হয়েছে। আর এ সেবা আগামী মাস থেকে পাওয়া যাবে বলে জানান তিনি।

ঢাকা, এএম, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর