অবৈধ্যভাবে ভারতে প্রবেশকালে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে নারী ও শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকাল ১০টায় হিলি সীমান্তের ফকিরপাড়া থেকে ছয়জনকে ও চুড়িপট্টির বলখেলা মাঠ থেকে দুই বাংলাদেশিকে আটক করে বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার উদয়পুর গ্রামের ঘেরঘেরু মোহাম্মদের ছেলে দবিরুল ইসলাম , একই এলাকার শ্রী বিনোদ পালের স্ত্রী প্রমিলা বালা, অপর স্ত্রী গম বালা , ছেলে নরেশ পাল, মেয়ে মানসি পাল, মলিন পালের ছেলে কদম পাল এবং হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের আলমের ছেলে দুখু মিয়া ও মজিবুর রহমানের ছেলে শামিম হোসেন বুদু।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কোমান্ডার সুবেদার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই