রোববার পাবনার সাত পৌরসভার মধ্যে পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের এক মেয়র প্রার্থীসহ দুই মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৩ জন কাউন্সিলর প্রার্থীও।

তবে চাটমোহর ও ঈশ্বরদী পৌরসভায় কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

পাবনা সদর উপজেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মো. মনিরুজ্জামান জানান, পাবনা সদর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন বিকেল ৩টা ৪৫ মিনিটে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এখানে তিনজন সাধারণ কাউন্সিলর প্রার্থীও তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন- ৫ নং ওয়ার্ডের মহরম হোসেন, ৬ নং ওয়ার্ডের টিপু বিশ্বাস ও ১৩ নং ওয়ার্ডের এমরার হোসেন তমাল।

সাঁথিয়া পৌরসভায় তিনজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন- ১ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, ৫ নং ওয়ার্ডের আব্দুল মজিদ ও ৮ নং ওয়ার্ডের আব্দুল মান্নান রউফ।

সুজানগর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে দুজন ও সংরক্ষিণ কাউন্সিলর পদে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এরা হলেন- ২ নং ওয়ার্ডের মোশারাফ হোসেন, ৪ নং ওয়ার্ডের বকুল হোসেন এবং সংরক্ষিত ২ ওয়ার্ডের ফাহিমা খাতুন। এ পৌরসভায় মেয়র পদে কেউ প্রত্যাহার করেননি।

ভাঙ্গুড়া পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন- ১ নং ওয়ার্ডের আবুজল ফকির ও ৭ নং ওয়ার্ডের আব্দুল খালেক বিদ্যুৎ।

ফরিদপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী এমদাদুল হক ও দুই সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- ২ নং ওয়ার্ডের খালিকুজ্জামান পাশা ও ৬ নং ওয়ার্ডের আবু তালেব মোল্লা।

এমকে