সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটা-মাহারাম নদী থেকে বালি পাথর উত্তোলনে ব্যবহৃত ১২টি বোমা মেশিন জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ বিশেষ অভিযানে নেমে ওই দুই নদীতে অবৈধ বালি পাথর উত্তোলনে ব্যবহৃত ২৪ লাখ টাকার মূল্যের বোমা মেশিন ও সরঞ্জামাদি আটক করে।

এমএনজে