মৌলভীবাজার শহর থেকে একাদশ শ্রেণির এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম অলক দাস (২৯)। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এম সাইফুর রহমান রোডের একটি বাড়ির তৃতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
অলক দাস শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যতরপুর গ্রামের অঞ্জন দাসের ছেলে এবং মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, অলক তার ছোট ভাই ও মাকে নিয়ে দীর্ঘদিন ধরে এম সাইফুর রহমান রোডে একটি ভাড়া বসায় বসবাস করে আসছিলেন। বিকেলে মির্জাপুরের ইউপি সদস্য ফোন করে জানায়, অলক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানায় শুয়া অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক জানান, মৃত্যু সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার পর থেকে তার ভাই ও মাকে পাওয়া যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
জেইউ





