ফেনীর দাগনভূঞা থেকে ১১ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবদুর রহমান দাগনভূঞার চৌমুহনী রোডের 'আবদুর রহমান ক্রোকারিজ' নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবদুর রহমানের দোকানে অভিযান চালায়। তল্লাশি করে তার দোকানে ইয়াবা পাওয়া যায়।

আবদুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ